গীতিকার শামসুদ্দিন হাসু
স্বর্ণপদক প্রাপ্ত গীতিকার শামসুদ্দিন হাসু ১৯৫৬ সালের পয়লা ফেব্রুয়ারি ফরিদপুর জেলার আলফাডাঙা থানার বুড়াইচ গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। বাবা মরহুম মজির উদ্দিন আহমেদ ( মটু মিয়া) ও মা মরহুমা দৌলতন নেছা। আট ভাই বোনের মধ্যে তিনি সবার ছোট। ঐতিহ্যবাহী গ্রামটির পশ্চিমে অবারিত সবুজ প্রান্তর পেরুলেই খরস্রোতা মধুমতি নদী এবং পূর্বদিকে বাড়ির কোল ঘেঁষে বয়ে যাওয়া ছোট্ট নদী বারাশিয়া গোটা আলফাডাঙ্গা উপজেলাটিকেই যেন বুকে আগলে রেখেছে। এই বারাশিয়া নদীকে ঘিরে তাঁর অনেক স্মৃতি। শৈশব ও কৈশরের অনেক দুরন্ত সময় কেটেছে মাছ ধরে, নৌকা বেয়ে ও সাঁতার কেটে। তাই কখন যেন মনের অজান্তেই বারাশিয়া নদী তাঁর হৃদয়ের গহীনে শেকড় গেড়ে বসে আছে। মানুষে মানুষে ভালোবাসাবাসি যেমন তাকে উদ্বেলিত করে ঠিক তেমনি ভুলবুঝাবুঝি, মান অভিমান, বিরহ- বিচ্ছেদও তাকে আহত করে দারুনভাবে। তাই তাঁর গানের কথায় ফুটে উঠেছে একাধারে দেশের প্রতি অপরিসীম মমত্ববোধ, মানুষের দৈনন্দিন জীবনের সুখ- দুঃখ, ব্যথা-বেদনার সূক্ষ্ম সূক্ষ্ম অনুভূতি আর গ্রাম বাংলার চোখ জুড়ানো নৈঃসর্গিক রুপ। তিনি বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের তালিকাভূক্ত গীতিকার। তাঁর সাজানো কথায় কন্ঠ দিয়েছেন ভারতের প্রখ্যাত সঙ্গীত শিল্পী হৈমন্তী শুক্লা থেকে শুরু করে বাংলাদেশের ফোক সম্রাজ্ঞী মমতাজসহ আরো অনেক নামিদামি জনপ্রিয় তারকা। সুষ্ঠ সঙ্গীত ধারা প্রচলনের তিনি একজন নিবেদিত কলম সৈনিক।
আমাদের আলফাডাঙ্গা পেজের পক্ষ থেকে এই গীত শিল্পীর প্রতি রইল শুভেচ্ছা আর অভিনন্দন......আপনি আপনার গীত রচনার মাধ্যমে আমাদের সঙ্গীত অঙ্গন কে সমৃদ্ধ করুন এবং সেই সাথে আমাদের আলফাডাঙ্গার মুখ উজ্জল করুন মহান আল্লাহর কাছে এই প্রার্থনা করি.........
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন