বারাসিয়া-মধুমতি বিধৌত অবারিত পল্লী প্রকৃতির সাথে আজন্ম সখ্যতা নিবিড়ভাবে কাছে টানে তাকে । তার লেখনীর ভাজে ভাজে উঠে আসে শস্য-শ্যামলা বাংলার রুপ-রং ।
জন্ম ও শৈশব - অলকা ঘোষ বাংলা ১৩৬৫ সালে (১৯৫৮ ইং) আলফাডাঙ্গার জাটিগ্রামের ঘোষ বাড়িতে জন্মগ্রহণ করেন । পিতা নিত্য রঞ্জন ঘোষ এবং মাতা শ্রীমতী সরোজ প্রভা ঘোষ । বাবা মায়ের অনুপ্রেরণায় সাহিত্য চর্চার হাতে খড়ি । শৈশব -কৈশোর -তারুন্য জুড়ে রয়েছে তাঁর ছায়া সুনিবিড় পল্লী প্রকৃতি ,সেই গ্রাম আরা নদী বারাসিয়া ।
শিক্ষা ও কর্মজীবন - কাশিয়ানী গিরীশচন্দ্র পাইলট উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক
এম এ খালেক কলেজ ও বোয়ালমারী ডিগ্রি কলেজ থেকে যথাক্রমে উচ্চ মাধ্যমিক ও ডিগ্রি সমাপ্ত করেন ।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে এম.এ এবং মাধ্যমিক শিক্ষায় এম এড শেষ করে শিক্ষকতা পেশায় নিয়োজিত হন ।কাশিয়ানী এম এ খালেক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষকের দায়িত্ব পালনের মাধ্যমে কর্মজীবন শুরু । শিক্ষকতা পেশার পাশাপাশি তিনি বর্তমানে সহ সভাপতি - বাংলাদেশ শিক্ষক সমিতি এর দায়িত্ব পালন করছেন । এই সূত্রে শিক্ষা ও শিক্ষকদের স্বার্থে দীর্ঘদিন ধরে কাজ করার সুযোগ পেয়েছেন ।
এছাড়াও ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি হিসেবে কাজ করেছেন বিভিন্ন জেলায় । সাথে নারী শিশু ও সমাজ কল্যাণমূলক কাজে অংশ গ্রহণ করেছেন ।
বারাসিয়া নামক স্থানীয় সাহিত্য পত্রিকায় প্রথম লেখা প্রকাশ এর পর থেকে বিভিন্ন সাহিত্য সাময়িকী সহ দৈনিক পত্রিকায়
লিখে চলেছেন অবিরাম ।

এ পর্যন্ত প্রকাশিত বইয়ের সংখ্যা ১৮ টি
কবিতা , শিশুতোষ গল্প ,স্মৃতিকথা ,মুক্তিযুদ্ধের কথা বিষয়ক বই এর নাম : সুহৃদের জন্যে ,আলোর ঝর্ণাধারা ( ছড়া -কবিতা ) /রূপচাঁদের হাট ( কিশোর গল্প সংকলন ) /অবেলায় অবসরে ( গল্প সংকলন ) /স্বপ্ন হিরন্ময় , নক্ষত্র দীপিকা (কবিতা ) ,/তেইশ বসন্তের দিন ( স্মৃতি কথা )/ছড়ায় ছন্দে সনাতন ধর্ম কথা , ছড়ায় ছন্দে রামায়ন কথা ,ছোটদের মহাভারতের কথা ,প্রভাত বন্দনা / আমাদের স্বাধীনতা যুদ্ধের কথা ,অভাজনের পঙক্তি মালা ১ম ,২য় ,৩য় খন্ড( অনু কবিতা - চতুষ্পদী )ছড়ায় ছন্দে বর্ণমালা (শিশুতোষ)/জীবনের পঙক্তি মালা , শেখ রাসেলের জন্যে পঙক্তি মালা

আলফাডাঙ্গা পেজ এবং আলফাডাঙ্গা লেখক সমাজে আপনার উপস্থিতি আমাদের চলার পথকে আরও ছন্দময় করল ।
অভিবাদন হে “শেকড় সন্ধানী” সাহিত্যিক ।
অভিবাদন হে “শেকড় সন্ধানী” সাহিত্যিক ।